বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মেক্সিকোর বিরুদ্ধে গোল করে মারাদোনাকে ছুঁয়ে ফেললেন মেসি, ছুঁলেন রোনাল্ডোকেও

মেক্সিকোর বিরুদ্ধে গোল করে মারাদোনাকে ছুঁয়ে ফেললেন মেসি, ছুঁলেন রোনাল্ডোকেও

স্পোর্টস ডেস্ক :

মেক্সিকোর বিরুদ্ধে ৬৪ মিনিটে মাটি ঘেঁষা শটে গোল করলেন লিয়োনেল মেসি। এই গোলের সঙ্গে সঙ্গে এ বারের বিশ্বকাপে নতুন জীবন পেলেন আর্জেন্টিনার সমর্থকরা। বিশ্বকাপের শেষ ষোলোতে যাওয়ার আশা বেঁচে রইল আর্জেন্টিনার। এ বারের বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোল করলেন মেসি। তিনি ছুঁয়ে ফেললেন দিয়েগো মারাদোনা ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।

বিশ্বকাপে ৮টি গোল রয়েছে মারাদোনার। রোনাল্ডোরও গোল সংখ্যা ৮। মেক্সিকোর বিরুদ্ধে গোল করে মেসিও ৮টি গোল করে ফেললেন বিশ্বকাপে। তবে এই তিন জনের মধ্যে কম ম্যাচ খেলে ৮টি গোল করেছেন রোনাল্ডো। বিশ্বকাপে ১৮টি ম্যাচ খেলেছেন তিনি। অন্য দিকে মেসি ও মারাদোনা দু’জনেই বিশ্বকাপে ২১টি ম্যাচ খেলে ৮টি গোল করেছেন।

১৯৮২ সালের বিশ্বকাপে ৫ ম্যাচে ২টি গোল করেছিলেন মারাদোনা। ১৯৮৬ সালের বিশ্বকাপে ৭ ম্যাচে করেছিলেন ৫ গোল। সে বার মারাদোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ১৯৯০ সালের বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে একটিও গোল দিতে পারেননি দিয়েগো। ১৯৯৪ সালের বিশ্বকাপে ২ ম্যাচ খেলে ১টি গোল করেছিলেন তিনি। বিশ্বকাপের মাঝেই ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে আর খেলতে পারেননি মারাদোনা।

২০০৬ সালের বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে ১টি গোল করেছেন মেসি। ২০১০ সালে ৫ ম্যাচ খেলে একটিও গোল করতে পারেননি মেসি। ২০১৪ সালের বিশ্বকাপে ৭ ম্যাচে ৪টি গোল করেছিলেন তিনি। ২০১৮ সালে ৪ ম্যাচে ১টি গোল করেছেন মেসি। এ বারের বিশ্বকাপে প্রথম দু’টি ম্যাচে ২টি গোল করা হয়ে গিয়েছে আর্জেন্টিনার অধিনায়কের। আর একটি গোল করলে তিনি ছাপিয়ে যাবেন মারাদোনাকে।

গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামলে মারাদোনার আরও একটি রেকর্ড ভাঙবেন মেসি। সেটি হল আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে বিশ্বকাপে সব থেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড। চারটি বিশ্বকাপ মিলিয়ে মারাদোনা খেলেছেন মোট ২১টি ম্যাচ। পোল্যান্ডের বিরুদ্ধে নামলে ২২টি ম্যাচ খেলা হয়ে যাবে মেসির।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com