শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পুলিশ পেটানো সেই ছাত্রদল নেতা সজীব গ্রেফতার

পুলিশ পেটানো সেই ছাত্রদল নেতা সজীব গ্রেফতার

সোহেল রানা, ঢাকা :

দীর্ঘদিন ফেরারি থাকার পর ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সদস্য সচিব মো. সজীব রায়হানকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ৮ টা ১০ মিনিটে সাভার পৌর এলাকার কোটবাড়ি এলাকা থেকে একটি দলীয় প্রোগ্রাম চলাকালে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেফতার অভিযানের নেতৃত্ব দেওয়া সাভার মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) মো: মজিবুর রহমান ভূঁইয়া।

গ্রেফতারকৃত ছাত্রদল নেতা সজীব রায়হান সাভার পৌরসভার কোটবাড়ি এলাকার মৃত সদর আলী বেপারীর ছেলে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সদস্য সচিব।

জানা গেছে, গত বছরের ২৮শে ফেব্রুয়ারী ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় লেখক মুস্তাকের মৃত্যু ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ করে ছাত্রদল। সমাবেশের এক পর্যায়ে পুলিশের সাথে ছাত্রদলের সংঘর্ষ বাঁধে। এসময় গ্রেফতারকৃত ছাত্রদল নেতা পুলিশের উপর লম্বা বাঁশ নিয়ে আক্রমণ করে। এঘটানা মুহুর্তেই গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকেই তাকে গ্রেফতারে অভিযান পরিচালনা করে আসছিল আইন শৃঙ্খলা বাহিনী। দীর্ঘদিন পর সাভার মডেল থানার এস আই মজিবুর রহমান ভূঁইয়া এবং এ এস আই তাইফুল ইসলামের নেতৃত্বে এক চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) মুজিবুর রহমান ভূঁইয়া জানান, সজীব আদালতের ওয়ারেন্ট ভুক্ত আসামি। এতদিন সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে ওসি স্যারের নির্দেশে সাভার পৌরসভার ২ নং ওয়ার্ডের কোটবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com