সোমবার, ১৫ Jun ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মেসিকে ফেরাতে চায় বার্সেলোনা

মেসিকে ফেরাতে চায় বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক:

ক্লাবে ফিরিয়ে আনতে লিওনেল মেসির সাথে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করেছে বার্সেলোনা। তবে এক বছর আগে পিএসজিতে যোগ দেয়া মেসিকে এই মৌসুমেই চাইছে না কাতালান ক্লাবটি। ২০২৩ সালে তাকে দলে চায় বার্সেলোনা।

২০২১ সালে দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন মেসি। এতে বার্সার সাথে ১৭ বছরের সম্পর্ক ছিন্ন হয় আর্জেন্টাইন ফুটবল জাদুকরের। তবে সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজ কোচ হিসেবে বার্সায় যোগ দিতেই গুঞ্জন উঠে মেসি আবার ফিরবেন বার্সায়।

মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জনের মধ্যেই ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা জানান তারাও চান মেসিকে ফিরিয়ে আনতে। এবার জানা গেল, ২০২৩ সালে মেসিকে ফেরাতে আনুষ্ঠানিকভাবে তার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে কাতালান ক্লাবটি। 

রেডিও স্টেশনের ‘এল ক্লাব দে লা মিতানিত’ নামের এক অনুষ্ঠানে জানানো হয়, মেসির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছেন বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা। 

পিএসজির সঙ্গে মেসির চুক্তি রয়েছে ২০২৩ সালের জুন পর্যন্ত। দুই পক্ষের সম্মতিতে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে। তবে জাভির সাথে মেসির সম্পর্ক বেশ ভালো। জাভি চাইলে মেসিও ফিরতে পারেন স্মৃতিময় ক্লাবে। এর আগে মেসিও বলেছিলেন তিনি আবার ফিরবেন বার্সেলোনায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com