মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আন্তর্জাতিক পর্যায়ে তাজিয়া মিছিল

আন্তর্জাতিক পর্যায়ে তাজিয়া মিছিল

ডেস্ক নিউজঃ

শিয়া মুসলিম জনগোষ্ঠী অধ্যুষিত ইরাক, ইরানসহ বেশ কয়েকটি দেশে বড় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইরাকের কারবালায় তাজিয়ায় যোগ দেন লাখো মানুষ। করোনার বিধিনিষেধ না থাকায় এবার ব্যাপকভাবে আয়োজিত হয় আশুরার দিনটি। পাশাপাশি দেশগুলোতে দেখা যায় কড়া নিরাপত্তা। 

সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে হিজরি ৬১ সনের ১০ই মহররম ইরাকের কারবালা প্রান্তরে ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হন মহানবীর দৌহিত্র ইমাম হোসেন ও তার পরিবারসহ ৭২ জন অনুসারী। শোকাবহ এই ঘটনার স্মরণে লাখো মানুষের কন্ঠে  ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতমে প্রকম্পিত হয়েছে ইরাকের ঐতিহাসিক কারবালা শহর। 

যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালন করা হয় ইরানেও। রাজধানী তেহরানে তাজিয়া মিছিলে অংশ নেন হাজারো শিয়া মুসলিম। এসময় নানাভাবে শোক প্রকাশ করতে দেখা যায় অনেককে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনের সব প্রদেশেই পালিত হয় পবিত্র এই দিনটি। রাজধানী সানার লাখো বাসিন্দা অংশ নেন শোক মিছিলে।

এছাড়া কড়া নিরাপত্তায় আফগানিস্তান ও পাকিস্তানেও পালন করা হয় পবিত্র আশুরা। হাজার হাজার মানুষের উপস্থিতিতে দেশগুলোতে বের করা হয় তাজিয়া মিছিল।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com