বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
জ্বালানির দাম অন্যান্য দেশের চেয়ে কম : তথ্যমন্ত্রী

জ্বালানির দাম অন্যান্য দেশের চেয়ে কম : তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজঃ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে জ্বালানি তেলের দাম অন্যান্য দেশের তুলনায় কম।

শনিবার (৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ‘স্পর্ধিত তারুণ্যের প্রতিচ্ছবি শেখ কামাল’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, মূল্যবৃদ্ধির পর দেশে জ্বালানি তেলের দাম যে পর্যায়ে গেছে, আশপাশের দেশগুলো ওই পরিমাণ মূল্যবৃদ্ধি অনেক আগেই করেছে। মূল্য সমন্বয় করার পর এ দেশের জ্বালানি তেলের দাম আশপাশের দেশগুলোর পর্যায়ে গেছে মাত্র। কিন্তু তেলের দাম অনেক দেশের তুলনায় কম।

তথ্যমন্ত্রী বলেন, আরব আমিরাত, চীন, নেপাল, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, হংকংসহ অনেক দেশের চেয়ে তেলের দাম এ দেশে কম এবং ভারতের সমান। অর্থাৎ মূল্যবৃদ্ধির পরও অনেক দেশের তুলনায় কম।

হাছান মাহমুদ বলেন, আশপাশের দেশে জ্বালানি তেলের মূল্য অনেক আগেই বাড়ানো হয়েছে। আমাদের দেশের চেয়ে ওই দেশগুলোতে জ্বালানি তেলের মূল্য অনেক বেশি। ভারতে ডিজেলের মূল্য বাংলাদেশি টাকায় ১১৪ টাকা এবং অকটেন ১৩৫ টাকা অনেক আগে থেকেই। আমাদের দেশে দাম কম হওয়ায় সীমান্ত দিয়ে প্রচুর জ্বালানি তেল পাচার হয়ে যাচ্ছিল।

মন্ত্রী বলেন, ২০২১-২২ অর্থবছরে সরকার জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬ বিলিয়ন মার্কিন ডলার বা ৫৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছিল। আশেপাশের দেশগুলো এ ধরনের ভর্তুকি দেয়নি। দেশের পক্ষে বর্তমানে এভাবে ভর্তুকি দেওয়া সম্ভবপর নয়। এতে সাধারণ মানুষের কিছুটা অসুবিধা হতে পারে। কেননা বিশ্ববাজারে তেলের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, এখন হয়তো অনেক বিশেষজ্ঞ রাত ১২টায় টেলিভিশন গরম করবেন। এ দেশে তো নানা ধরনের বিশেষজ্ঞ রয়েছে। তারা সবজান্তা বিশেষজ্ঞ। কেউ ঢাবিতে আইন পড়ে এবং পড়িয়ে অর্থনীতির বিশেষজ্ঞ, আবার কেউ অর্থনীতি পড়ে তেল-গ্যাস বিশেষজ্ঞ। অর্থাৎ সব বিষয়ে বিশেষজ্ঞ। তারা টেলিভিশনে নানা ধরনের কথা বলবেন।

ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাবি প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com