শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
২৮ আগষ্ট পরীমনির সম্ভাব্য মা হওয়ার তারিখ

২৮ আগষ্ট পরীমনির সম্ভাব্য মা হওয়ার তারিখ

ডেস্ক নিউজঃ

তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের ঘরে নতুন অতিথি আসতে চলেছে এ কথা ভক্তদের জানা। ইতোমধ্যে দুজনে অনাগত সন্তানের জন্য কেনাকাটাও সেরেছেন। রাজ-পরীর ঘরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

কবে প্রথম সন্তান জন্মের সুখবর দেবেন পরীমণি, এবার সে কথা নিজেই জানালেন। ভক্তদের মা হওয়ার সম্ভাব্য দিন-তারিখ জানিয়ে দিলেন নায়িকা।

গত মঙ্গলবার স্বামী শরিফুল রাজকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন পরীমণি। চিকিৎসক জানিয়েছেন, পরী ও গর্ভের সন্তান সুস্থ আছে।

বিষয়টি নিয়ে পরীমণি বলেন, ‘চিকিৎসকরা সন্তান ভুমিষ্ঠ হওয়ার সম্ভাব্য তারিখ দিয়েছেন ২৮ আগস্ট। নতুন অতিথিকে বরণ করতে শাশুড়ি (মা), খালাসহ অনেকেই আমার বাসায়। এরমধ্যে রাজের দুটি সিনেমা (‘পরাণ’ ও ‘হাওয়া’) মুক্তি পেয়েছে। সিনেমা নিয়ে প্রচারণার ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিচ্ছে। সবাই আমাকে নিয়ে ব্যস্ত। খুবই সুন্দর সময় পার করছি। ’বলে রাখা ভালো, ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেন তারা। ঘটনাটি ২০২১ সালের। একই বছরের অক্টোবরে বিয়ে করলেও খবরটি চলতি বছরের ১০ জানুয়ারি জানিয়েছেন পরীমণি। একই সঙ্গে অন্তঃসত্ত্বার বিষয়টিও জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com