শনিবার, ২০ Jun ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঘরে ঢুকে নারীর শ্লীলতাহানি যুবলীগ নেতার

ঘরে ঢুকে নারীর শ্লীলতাহানি যুবলীগ নেতার

সোহেল রানা , ঢাকা :

সাভারের আশুলিয়ায় পাওনা টাকা চাওয়ায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (১১ জুন) সন্ধ্যায় আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার গভীর রাতে আশুলিয়ার নরসিংহপুরের দিয়াখালি এলাকায় ভুক্তভোগী নিপা আক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সোহেল মোল্লা ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ওই এলাকার ইয়াকুব মোল্লার ছেলে। তার বিরুদ্ধে এর আগেও ঝুট ব্যবসা দখল ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী ওই নারী বলেন, সোহেল মোল্লা আমার স্বামীর বন্ধু। এই সুবাদে তার সাথে আমার পরিচয় হলে সে ৪ মাস পরে দেওয়ার কথা বলে ১৫ লাখ টাকা নেয়। এসময় সে ৬ টি চেক আমাকে প্রদান করে। এর পর ৪ মাস অতিবাহিত হলেও টাকা ফেরত দেয় নি। পরে চেক জালিয়াতির মামলা দায়ের করলে গতকাল রাতে আমাদের বাড়িতে তার দলবল নিয়ে আমার শ্লীলতাহানি করে। হামলা করে বাড়ির আসবাব পত্র ভাঙ্গচুর করে। এর আগেও টাকা চাইতে গেলে আমার স্বামীকে বেশ কয়েকবার মারধর করে সোহেল মোল্লা।

তিনি আরও বলেন, গতরাতে সোহেল মোল্লাসহ ১৫ থেকে ২০ জন সশস্ত্র বাহিনী আমাদের বাড়িতে প্রবেশ করে। প্রথমে তারা পিস্তল দেখিয়ে চাপাতি ও লোহার পাইপ দিয়ে ভাঙ্গচুর করে ত্রাস সৃষ্ট করে। এসময় আমার স্বামী জীবনের ভয়ে পালিয়ে যায়। পরে আমাকে একা পেয়ে আমার কাপড় ছিড়ে শ্লীলতাহানীর চেষ্টা করে। পরে আমার স্বামীর মোটরসাইকেল ও আসবাব পত্র ভাঙ্গচুর করে।

এব্যাপারে অভিযুক্ত সোহেল মোল্লার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি। এমনকি খুদে বার্তা পাঠালেও তিনি উত্তর দেন নি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল বলেন, এব্যাপারে অভিযোগ দায়ের হয়েছে। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীদের থানায় আসার জন্য বলা হয়েছে। থানায় আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com