শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সাভারে কৃষ্ণ হত্যায় জড়িত সেপাল ওরফে গিট্টুকে গ্রেফতার করেছে পুলিশ

সাভারে কৃষ্ণ হত্যায় জড়িত সেপাল ওরফে গিট্টুকে গ্রেফতার করেছে পুলিশ

সোহেল রানা, ঢাকা :

ঢাকার সাভারে বহুল আলোচিত পৌরসভার আড়াপাড়া জমিদারবাড়ী এলাকায় ছুরিকাঘাতে আলোকচিত্রী কৃষ্ণ সরকারকে হত্যায় জড়িত শফিউল বাশার ওরফে সেপাল বাশার ওরফে গিট্টু নামের এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (০৬ জুন) ভোর ৩ টা ৩০ মিনিটে শরীয়তপুর জেলার ডামুড্যা থানার বড় নওগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। হত্যায় জড়িত গিট্টু সাভার পৌরসভার আড়াপাড়া এলাকার ২৪ / এ হাজী নূরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া ।

বিষয়টি বাংলাদেশ বুলেটিন ডটকমকে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন মাকারিয়াস দাস।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার উপ-পরিদর্শক এস এম শাহারিয়ার বলেন, মো: বিল্লাল হোসেনের ছেলে শফিউল বাশার ওরফে সেপাল বাশার ওরফে গিট্টু বহুল আলোচিত ফটোগ্রাফার কৃষ্ণ সরকার হত্যা মামলার ২ নম্বর আসামি। সাভারে ফার্নিচার দোকানে কাজ করত গিট্টু। ঘটনার পর সাভার থেকে পালিয়ে গ্রামের বাড়িতে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল মঙ্গলবার তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য , গত সোমবার (৩০ মে) রাত সাড়ে ১০টার দিকে সাভার পৌরসভা এলাকার আড়াপাড়া জমিদারবাড়ী পুকুরপারে মাদক সেবনের প্রতিবাদ করায় ছুরিকাঘাত করে গুরুতর আহত করার এক দিন পর এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (০১ জুন) কৃষ্ণ সরকারের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই গোবিন্দ সরকার বাদী হয়ে মূল হোতা নয়নসহ চারজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন মামলা নং -৭০ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com