শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
৩ সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

৩ সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

কেরানীগঞ্জ প্রতিনিধি

সাভা‌র উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব কর্তৃক সাভারের ৩ সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে কেরানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মে) বিকালে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্ত্বর সড়কের পাশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্প্রতি এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান, বাংলা ট্রিবিউনের সাভার প্রতিনিধি নাদিম হোসেন ও যুগান্তরের নিজস্ব প্রতিবেদক সাভার, মতিউর রহমান ভান্ডারীকে প্রকাশ্যে হত‌্যার হুম‌কি দেন মঞ্জুরুল আলম রাজিব। সাভার প্রেসক্লাব দখলের প্রতিবাদ করায় আওয়ামীলীগ নেতা রাজীব উক্ত সাংবাদিকদের হত্যার হুমকি দিয়েছেন। যার অডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে বক্তব্য দেন, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রায়হান খান, সহ-সভাপতি আলমগীর হোসেন, সাবেক সভাপতি শফিক চৌধুরী, সাবেক সভাপতি আব্দুল গনি, সিনিয়র সাংবাদিক দেলোয়ার হোসেন, এইচএম আমিন, ইকবাল হোসেন রতন, সাবেক সাধারন সম্পাদক আবু জাফর, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শহীদুল ইসলাম বিপ্লব, নাসির উদ্দিন লিটন, সোহরাওয়ার্দী শ্যামল, এরশাদ হোসেন, নাজিমুদ্দিন ইমন, লিটন খান, রাজু আহমেদ আরিফুল ইসলাম, আশিক নূর, টিটু আহম্মেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com