রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কাদিরগঞ্জে বায়তুল আমান জামে মসজিদে ঈদ-উল -ফিতরের নামাজ আদায়

কাদিরগঞ্জে বায়তুল আমান জামে মসজিদে ঈদ-উল -ফিতরের নামাজ আদায়


রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে বায়তুল আমান আহলে হাদিস জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার জামাতে ঈদের নামাজ আদায় করেন তিনি। ঈদের নামাজে ইমামতি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাঃ বারকুল্লাহ বিন দুরুল হুদা। নামাজ শেষে রাজশাহী মহানগরবাসীসহ দেশ ও জাতির কল্যান ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ঈদের নামাজ শেষে কাদিরগঞ্জে পারিবারিক কবরস্থানে পিতা জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান ও মাতা মরহুমা জাহানারা জামানের কবর জিয়ারত করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

ঈদের নামাজ ও কবর জিয়ারতে অংশগ্রহণ করেন রাসিক মেয়রের জামাতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মো. রেজভী আহমেদ ভূঁইয়া, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com