মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে হামলায় নিহত ১, আহত ৬

চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে হামলায় নিহত ১, আহত ৬

মোংলা প্রতিনিধি 

মোংলায় একটি চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা এলাকার ইউপি মেম্বর আব্দুল্লাহ শেখ গংয়ের হামলা, মারপিট ও ধারালো অস্ত্রের আঘাতে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে। 

পুলিশ, এলাকাবাসী, ও নিহতের পরিবার জানায়, উপজেলার সোনাইলতলা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের একটি চিংড়ি ঘের নিয়ে বিরোধ চলে আসছিলো স্থানীয় ইউপি মেম্বর আব্দুল্লাহ শেখ গংয়ের সাথে একই এলাকার মোতাহার সরদার (৪২), শুকুর আলী শেখ, আলাউদ্দিন শেখ, রিয়াজুল শেখ, অহিদুল শেখ, তৌহিদুল শেখ ও তানজু শেখের। এনিয়ে এর আগেও কয়েকবার মেম্বর আব্দুল্লাহ গংদের হামলার শিকার হন মোতাহাররা। 

সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় বিরোধপূর্ণ ওই ঘেরটি দখল নিতে এসে আব্দুল্লাহ গং ওই ঘেরে থাকা মোতাহার সরদারসহ তার লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারী মেম্বর আব্দুল্লাহ শেখ,  দিদার শেখ, সরোয়ার শেখ আব্দুল্লাহ হাওলাদার, অহিদ হাওলাদার ও হালিম হাওলাদারসহ প্রায় অর্ধশত লোক লাঠিসোটা, রড, রামদা ও ছুরি দিয়ে কুপিয়ে  মোতাহার সরদার, শুকুর আলী শেখ, আলাউদ্দিন শেখ, রিয়াজুল শেখ, অহিদুল শেখ, তৌহিদুল শেখ ও তানজু শেখকে গুরুতর রক্তাক্ত জখম করেন। 

পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেলে নেয়ার পর সেখানে রাত ১০টার দিকে মৃত্যু হয় মোতাহার সরদারের (৪২)। তিনি স্থানীয় যুবলীগ নেতা বলে জানা গেছে। এছাড়া খুলনায় চিকিৎসাধীন রয়েছেন বাকীরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল বলেন, বিবদমান একটি চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে এ হতাহতের ঘটনা ঘটেছে। আব্দুল্লাহ মেম্বর গংদের হামলায় মোতাহার সরদার নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের অভিযান চলছে, আমরা ইতিমধ্যে কয়েকজনকে আটকও করেছি। আটকদের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের কাজও চলছে বলে জানান তিনি। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com