মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
পঞ্চগড় রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করতে গিয়ে অবরুদ্ধ সাংবাদিক

পঞ্চগড় রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করতে গিয়ে অবরুদ্ধ সাংবাদিক

পঞ্চগড় প্রতিনিধি : সরকার নির্ধারিত ফি’এর বাইরে দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা না দিলে জমি রেজিস্ট্রি কল্পনাও করা যায়না পঞ্চগড় সাব রেজিস্ট্রি অফিসে। এছাড়া জমি ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে নেয়া হয় বিভিন্ন উৎসের নামে চাঁদা।

পঞ্চগড় সাব রেজিস্ট্রি অফিসের এমন সংবাদ নিয়ে রিপোর্ট সংগ্রহ করতে গিয়ে দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল ওয়ারেজ এর চেম্বারে অবরুদ্ধ হন সময় টেলিভিশনের পঞ্চগড় রিপোর্টার আব্দুর রহিম ও ক্যামেরা পার্সন মুনির হোসেন।
এ সময় সমিতির সদস্যরা সময় টেলিভিশনের ক্যামরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ও ছবি তুলতে বাধা দেয়।

আজ সোমবার (৪ এপ্রিল) দুপুরে শহরের পুরাতন পঞ্চগড়ে অবস্থিত জেলা রেজিস্টার ও সাব রেজিস্ট্রি অফিসে প্রকাশ্যে দলিল লেখক সমিতিসহ বিভিন্ন নামে চাঁদা আদায় করার বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে এমন বিব্রতকর ঘটনার সম্মুখীন হয় সময় টেলিভিশনের রিপোটার্র ও ক্যামেরা পার্সন।

পরে স্থানীয়দের সহযোগিতায় রিপোর্টার ও ক্যামেরা পার্সন অফিস চত্বরের বাইরে আসে।

তাৎক্ষনিক বিষয়টি জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম কে জানানো হয়েছে।

এ ঘটনায় পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল ইসলাম,পঞ্চগড় সদর উপজেলা পরিষদের আমিরুল ইসলামসহ গণমাধ্যম কর্মীরা তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন।

বিব্রতকর এ বিষয়ে পঞ্চগড় সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার আশরাফ আলীকে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com