বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
শাশুড়ি হত্যার প্রতিবাদে বৌমার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

শাশুড়ি হত্যার প্রতিবাদে বৌমার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন


চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ৬নং ইউনিয়নের ১নং ওর্য়াডস্থ বীর মুক্তিযোদ্ধা কবির আহমদের বাড়িতে গৃহবধু ঝিনুক আক্তারের পরকিয়া প্রেম লিলা দেখে ফেলায় পুত্রবধুর হাতে শাশুড়ি দিলুয়ারা বেগম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেন তার পরিবার বর্গ ও সর্বস্থরের জনসাধারণ।

৩১ মার্চ বৃহস্পতিবার সকালে বরমা-বৈলতলী সড়ক পশ্চিম বৈলতলী ১ নং ওয়ার্ড এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

উক্ত মানববন্ধনে অত্র এলাকার বীর মুক্তিযোদ্ধা আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,নজরুল ইসলাম,মো.নোমান,মো,হোসেন,শিউলি আক্তার ,আরজু আক্তার,উম্মে ছালমা,বিউটি আক্তার,জামাল উদ্দিন,জালাল উদ্দিন,শাহ জাহান প্রমুখ।

মানববন্ধন থেকে বক্তারা পুত্রবধু ঝিনুক ও তার মা কৌহিনুর এর হাতে পরিকল্পিতভাবে শাশুড়ি দিলুয়ারা বেগমকে হত্যাকারীদের আইনের আওতায় এনে গ্রেফতার পূর্বক সুষ্ট বিচারের দাবি জানান।

উল্লেখ্য, পরিবারের দাবী পূর্ব-পরিকল্পিতভাবে গত ২৯ মার্চ রাতে শাশুড়ি দিলুয়ারা বেগমকে পুত্রবধু ঝিনুক ও তার মা কৌহিনর আকতার এবং কিছু লোক হত্যা করে নতুন বাড়ীর রান্না ঘরের ভিমের সাথে ঝুলিয়ে রাখা হয়। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com