বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সাতক্ষীরায় নছিমনের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত

সাতক্ষীরায় নছিমনের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত


মোঃ জাহাঙ্গীর সরদার : সাতক্ষীরা সদর প্রতিনিধিঃ সাতক্ষীরা-যশোর সড়কে কাঠ বোঝাই একটি নছিমনের ধাক্কায় সদর উপজেলার কাশেমপুরে সাবেক ইউপি মেম্বার হাবিবুর রহমান ওরফে ছোট খোকন(৩০) নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন সদর উপজেলার কাশেমপুর গ্রামের মৃত নাসের সরদারের ছেলে।

বুধবার অনুমান সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের শিশু হাসপাতালের সামনে এ দূঘর্টনা ঘটে। প্রত্যাক্ষদর্শরীরা জানান, প্রতিদিন হাবিবুর রহমান ছোট খোকন সকালে সড়কে হাটতে যায়।

একপর্যায়ে সাতক্ষীরা-যশোর সড়কের শিশু হাসপাতালের সামনে থেকে হাবিবুর রহমান ছোট খোকন পায়ে হেটে বাড়ি ফিরছিলেন। সাতক্ষীরা শহর থেকে ছেড়ে আসা কাঠ বোঝাই একটি নছিমন সাতক্ষীরা-যশোর সড়কের পথিমধ্যে শিশু হাসপাতালের সামনে পৌছলে হাবিবুর রহমান ছোট খোকনকে ধাক্কা মারে। এসময় হাবিবুর রহমান ছোট খোকন আহত হয়।

স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওযার পথে সে মারা যান। সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। হাবিবুর রহমান ছোট খোকনের দূঘর্টনায় মৃত্যুর বিষয়ে সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গোলাম কবির নিশ্চিত করে বলেন লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একইসাথে নছিমনটি আটক করা হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com