বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
নওগাঁ মহাদেবপুরে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

নওগাঁ মহাদেবপুরে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই


কাজী সামছুজ্জোহা মিল, মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধিঃ


নওগাঁর মহাদেবপুরে হাসান আলী (১৭) নামে এক কিশোর চালককে হত্যা করে তার অটোরিক্স ছিনতাই করা হয়েছে। তিনি উপজেলার খাজুর ইউনিয়নের কোর্দ্দকালনা গ্রামের আহাদ আলীর ছেলে।


রোববার ২০ ফেব্রুয়ারি সকালে স্থানীয়রা উপজেলার হাতুড় ইউনিয়নের সাবইল মোড়ে রাস্তার পাশের বোরো ধানক্ষেতের পানিতে ডুবানো অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। 


খবর পেয়ে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ, ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ ও রাজশাহীর সিআইডি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। 


দুপুরে লাশ উদ্ধার করে বিকেলে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়।
নিহতের পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মত শনিবার ১৯ ফেব্রুয়ারি সকালে হাসান ভাড়ায় চালানোর জন্য তার অটোরিক্সা নিয়ে বের হয়। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকেন। 


মহাদেবপুর থানার ওসি জানান, তার অটোরিক্সাটি ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। 
এব্যাপারে নিহতের পিতা বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com