বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
হালুয়াঘাটে সন্ত্রাসীদের হাতে যুবক খুন

হালুয়াঘাটে সন্ত্রাসীদের হাতে যুবক খুন


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ


ময়মনসিংহের হালুয়াঘাটে মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের হাতে এক যুবক খুন হয়েছে বলে অভিযোগে জানা যায়।এলাকাবাসী সূত্রে জানা যায়,হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের আমিখাকুড়া গ্রামের মরহুম করিম মাষ্টারের বড় ছেলে আব্দুর রাজ্জাক বাচ্চুর বড় ভাই বাবুল মিয়া(৪৫)কে মাথায় প্রচন্ড আঘাত করে হত্যা করা হয়েছে।ভুবনকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ এম সুরুজ আলী জানান,নিহত বাবুল রাতে একাই বাসায় ছিল।এ সময় সন্ত্রাসীরা এসে তাকে মাথায় প্রচন্ড আঘাত করে।মাথার পিছন দিকে সজোরে আঘাত করায় তার মাথার মগজ বের হয়ে যায়।তিনি আরো বলেন, জুয়ারি এবং ইয়াবা ব্যবসায়ীরা এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে।হত্যাকারীরা তার বাসায় গচ্ছিত ১ লক্ষ ৭০ হাজার টাকা নিয়ে যায়।নিহত বাবুলের বোন জামাই আব্দুল জব্বার জানান, সাবেক মেম্বার এবং বর্তমান মেম্বার ইউনুস এর নিকট থেকে তিনি মোবাইলে এই হত্যাকাণ্ডের তথ্য জানতে পারেন।তিনিও এই হত্যাকাণ্ডে জুয়ারি এবং মাদক ব্যবসায়ীদের প্রতি ইঙ্গিত করেন।নিহতের স্ত্রী জানান,এসময় তার ঘরে দুই লক্ষ ১০হাজার টাকা ছিল।তাদের যে সকল জমাজমি বন্ধ ছিল সে বন্ধক জমি উদ্ধার করার জন্য এ টাকা সংগ্রহ করা হয়েছিল।তিনি এ হত্যাকাণ্ডে জমি বন্ধক কারীদেরকে সন্দেহ করেন।হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুজ্জামান খান নিহত বাবুল কে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করেন।তিনি দ্রুত এই হত্যার রহস্য উদঘাটন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com