বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
সাভারে যুবককে কুপিয়ে হত্যা,আটক ১

সাভারে যুবককে কুপিয়ে হত্যা,আটক ১


সোহেল রানা,সাভার (ঢাকা):

সাভারে এনামুল হক (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তুষার (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২জানুয়ারি) গভীর রাতে তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত এনামুল গাইবান্ধা জেলার রুহুল আমিনের ছেলে। অপরদিকে আটক তুষার নিহতের বন্ধু বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১২টার দিকে রাজফুলবাড়িয়া এলাকায় নিজ বাসার সামনেই এনামুলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে বন্ধু-বান্ধবের মধ্যে শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com