মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
গোপালপুরে দশটাকা কেজি দরের ১১১ বস্তা চাল আটক

গোপালপুরে দশটাকা কেজি দরের ১১১ বস্তা চাল আটক

খাইরুল ইসলাম  (গোপালপুর, টাঙ্গাইল প্রতিনিধি)

প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির দশ টাকা কেজি দরের ১১১ বস্তা চালসহ খালি বস্তা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা এলাকায় অভিযান পরিচালনা করে চাল উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা।

জানা যায়, নগদা শিমলা বাজারের চাল ব্যবসায়ী বিপ্লব হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ৬৯ বস্তা এবং বস্তা ভেঙ্গে বানানো ৫০ কেজি ওজনের ১৬ বস্তা চাল ও খালি বস্তা আটক করা হয়। পরবর্তীতে নগদা শিমলা বাজারের চাল ব্যবসায়ী আয়নাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বস্তা ভেঙ্গে বানানো ৫০ কেজি ওজনের ২৬ বস্তা চাল আটক করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চাল ব্যবসায়ীরা পালিয়ে যায়।

এ সময় পুলিশ সদস্য, প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা খাদ্যবান্ধব কর্মসূচির চাল আটক করতে সমর্থ হই। নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com