সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মোবাইল কিনে না দেওয়ায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

মোবাইল কিনে না দেওয়ায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা


নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর সেনবাগে মোবাইল কিনে না দেওয়ায় দশম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত কানিজ ফাতেমা (১৭) সেনবাগ পৌরসভার বাবুপুর মহল্লার প্রবাসী সোহাগের মেয়ে। সে স্থানীয় সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। 

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো.এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত কিছু দিন আগ থেকে কানিজ পরিবারের কাছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেওয়ার বাহানা করে। পরিবারের সদস্যরা তাকে মোবাইল কিনে দিতে অপারগতা প্রকাশ করে। এতে অভিমানে মঙ্গলবার ভোররাতে নিজের শয়নকক্ষে পরিবারের সদস্যদের অগোচরে সিলিং ফ্যানের সাথে গলার ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। 

পরিদর্শক এমদাদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। এরপর ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com