বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাবনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগ

পাবনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগ

পার্থ হাসান,পাবনা।

পাবনায় তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উপরে নৌকা চেয়ারম্যান প্রার্থীর সন্ত্রাসীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। ১৩ নভেম্বর (শনিবার) বিকালে আতাইকুলা থানাধীন ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামের নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন আ.লীগের স্বতন্ত্র (বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী মোঃ ইনামুল কবির মাসুদ।
তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে বলেন, ১২ নভেম্বর (শুক্রবার) রাতে নির্বাচনী প্রচারনার কাজে পার্শ্ববর্তী ভবানীপুর গ্রামে গেলে তার উপরে সন্ত্রাসী হামলা করে নৌকার সমর্থকেরা। এই হামলার নির্দেশকারী নৌকার চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু ইউনুস ও তার দলবল। তার নির্দেশে সন্ত্রাসী বাহিনী তাদের উপরে হামলা করেছে। এসময় হামলাকারীরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বেশ কয়েকটি মটর সাইকেল ভাংচুরসহ তার সমর্থকদের ব্যাপক মারপিট করেছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান।আমাদের পুরো পরিবার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। নির্বাচনকে কেন্দ্র করে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানের উপরে হামলা ও প্রাণ নাশের হুমকি কোন ভাবেই মেনে নেয়া যায়না।
তাই এক সময়ের আতঙ্কের জনপদ আতাইকুলা থানাধীন বেড়া উপজেলা এই ইউনিয়নের নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি বৃদ্ধির পাশাপাশি নির্বাচন কর্মকর্তার সুদৃষ্টি প্রত্যাশা করনে। একই সাথে এই হামলার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে এসে নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com