শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বরগুনায় ধর্ম নিয়ে কটুক্তি করায় কিশোর আটক

বরগুনায় ধর্ম নিয়ে কটুক্তি করায় কিশোর আটক

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার পাথরঘাটায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় প্রান্ত সমাদ্দার (১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।প্রান্ত ওই এলাকার শিশির সমাদ্দারের ছেলে।

শনিবার (১৬ অক্টোবর)নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার।
এর আগে, শুক্রবার (১৫ অক্টোবর) দিনগত রাতে তাকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের সপ্তগ্রাম এলাকা থেকে আটক করা হয়।পরে ভোর রাতে নাচনাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের সময় তার মোবাইল ফোনটি জব্দ করা হয়।

জানা গেছে, শুক্রবার রাতে প্রান্ত তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিরোনপুর এলাকার ইমরান মোল্লার ফেইসবুকের একটি পোস্টে ইসলাম ধর্মকে গালাগাল করে। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলমানদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়।

এ নিয়ে পাথরঘাটা উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে ক্ষোভ ছড়িয়ে পড়ে।বিষয়টি পাথরঘাটা থানার পুলিশ গুরুত্ব সহকারে আমলে নিয়ে শুক্রবার রাত থেকে প্রান্ত সমাদ্দারকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়।

অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল তোফায়েল আহমেদ সরকার বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিযুক্ত প্রান্ত সমাদ্দারকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এছাড়াও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার বিভিন্ন স্থানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com