মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঠাকুরগাঁওয়ে পূজায় দামী শাড়ি কিনে না দেওয়ায় হিন্দু গৃহবধূর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে পূজায় দামী শাড়ি কিনে না দেওয়ায় হিন্দু গৃহবধূর আত্মহত্যা

জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

পূজায় শাড়ি কিনে না দেওয়ায় স্বামীর সাথে অভিমান করে নিজ শয়ন কক্ষে সরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দিথি রাণী (১৮) নামে এক গৃহবঁধূ।

সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী নাপিত পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার রাতে ওই গৃহবঁধূকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করেন। রংপুরে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত দিথি রাণী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী নাপিতপাড়া গ্রামের ভমর রায়ের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত দেড় মাস আগে নিজের বড় বোনের দেবরের সাথে প্রেম করে দিথি রাণী বিয়ে হয় স্বামী ভমর রায়ের সাথে। রোববার ভূল্লী বাজারে স্বামীর কাছে দামি শাড়ি কিনে চাইলে স্বামী না দেওয়ায় বাসায় গিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। অভিমানে রাতে সে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। তার স্বামী ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে রাতে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করেন। রংপুর যাওয়ার পথে মৃত্যুবরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) একেএম আতিকুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com