রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বড়াইগ্রামে স্থানীয় এমপির গাড়ি পোড়ানোর হুমকি ছাত্রলীগের মানববন্ধন-বিক্ষোভ

বড়াইগ্রামে স্থানীয় এমপির গাড়ি পোড়ানোর হুমকি ছাত্রলীগের মানববন্ধন-বিক্ষোভ

আসাদুল ইসলাম আসমত, বড়াইগ্রাম প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির গাড়ি পুড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলা ও বড়াইগ্রাম সরকারী কলেজ ছাত্রলীগ। বৃহস্পতিবার বড়াইগ্রাম পৌরসভার রাজ্জাক মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে উপজেলা ও বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজ ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধনকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার, সম্পাদক মানিক রায়হান, কলেজ ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান শিপন, সম্পাদক নিলয় সরকার নাসিম, ছাত্রলীগ নেতা জাবেদ মাসুদ সোহাগ, জুয়েল রানা, সুমন ও পিয়াস সরকার বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাবুল ইসলাম সরদার বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এমপি পরপর পাঁচবার নির্বাচিত একজন সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোদ্ধা এমন একজন বর্ষীয়ান রাজনীতিবিদের গাড়ি পোড়ানোর প্রকাশ্য হুমকি দেয়াটা চরম দুঃখজনক ও গর্হিত কাজ। আমরা আজকের কর্মসূচি থেকে অবিলম্বে এ বক্তব্যের জন্য তার উপযুক্ত বিচার দাবী করছি।
গত ৩০ সেপ্টেম্বর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এক সভায় উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী তফশীল ঘোষণার পর এমপির গাড়ি এলাকায় দেখা গেলে পুড়িয়ে দেয়ার জন্য প্রকাশ্যে তার কর্মী সমর্থকদের নির্দেশ দেন।
এর আগে একই দাবীতে বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজ থেকে রাজ্জাক মোড় পর্যন্ত একটি বিশাল বিক্ষোভ মিছিল রাজ্জাক মোড় এলাকায় এসে মানববন্ধনে মিলিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com