বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
তানোরে রাস্তা সংস্কার কাজে ধীর গতি জনদুর্ভোগ চরমে

তানোরে রাস্তা সংস্কার কাজে ধীর গতি জনদুর্ভোগ চরমে

সোহানুল হক পারভেজ তানোর(রাজশাহী) :


রাজশাহীর তানোরে রাস্তা সংস্কার কাজের ধীর গতিতে জনদুর্ভোগ চরমে উঠেছে। তানোরের মুন্ডুমালা-আমনুরা, দেবীপুর-ইলামদহী-প্রকাশনগর, চাপড়া-চৌবাড়িয়া, বাঘের মোড়-কাঁমারগা, তালন্দ-কলমা-বিল্লীসহ বিভিন্ন রাস্তার সংস্কার কাজ দীর্ঘদিন ধরে মাঝ পথে আটকে আছে। কোনো রাস্তায় ইটের খোয়া দিয়ে রোলার করা আছে, কোনো রাস্তার দুধারে মাটি কেটে রাস্তার ওপর বালি পাথর রাখা হয়েছে। এভাবে দীর্ঘদিন পড়ে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। তালন্দ-দরগাডাঙ্গা-কলমা-বিল্লী রাস্তা দিয়ে
কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। কিন্তু রাস্তাটির একদিকে খানাখন্দ অন্যদিকে ঠিকাদার রাস্তটি খুঁড়ে রাখায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ কয়েক বছর এই রাস্তাটির বেহাল অবস্থা থাকার পরে সংস্কার কাজ শুরু হয়। এই অঞ্চলের লোকজনের ভেতর আশার আলো জাগে। কিন্তু ধীর গতির কারণে দুর্ভোগ আরো বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে তানোর-চৌবাড়িয়া রাস্তা দীর্ঘদিন ধরে মাঝ পথে আটকে আছে রাস্তার মাঝে মাঝে ইটের খোয়া উঠে যাওয়ায় রাস্তাটি চরম ঝুঁকিপুর্ন হয়ে পড়েছে।
জানা গেছে, সরকারের দেশব্যপী অবকাঠামো ও সড়ক যোগাযোগ উন্নয়নে ব্যাপক কর্মসুচি হাতে নিয়েছেন এরই অংশ হিসেবে রাজশাহীর তানোর উপজেলায় প্রায় শত কোটি টাকা ব্যয়ে প্রায় ১০৩ কিলোমিটার রাস্তা সংস্কার কাজ চলমান রয়েছে। স্থানীয় কয়েকজন চাকুরীজীবী ও শিক্ষার্থী জানান, এসব রাস্তার খারাপ অবস্থা কোনো গাড়ি যেতে চায় না ফলে গাড়ির জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়। কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে যাতায়াত করতে হয়। এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com