শনিবার, ২০ Jun ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর জন্মদিনে কুমিল্লায় দেওয়া হবে তিন লাখ ২২ হাজার টিকা

প্রধানমন্ত্রীর জন্মদিনে কুমিল্লায় দেওয়া হবে তিন লাখ ২২ হাজার টিকা


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কুমিল্লা জেলায় দেওয়া হবে সিনোফার্মার তিন লাখ ২২ হাজার ৫০০ টিকা।
আগামীকাল মঙ্গলবার বিশেষ কার্যক্রমের মাধ্যমে লক্ষাধিক লোকের মাধ্যমে করোনাভাইরাসের এ টিকা দেওয়া হবে বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, কুমিল্লার ১৯৪টি ইউনিয়নে ১৫শ টিকা প্রদান করা হবে। প্রতি ইউনিয়নে তিনটি কেন্দ্র থাকবে। কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডে দেওয়া হবে ২৭ হাজার টিকা। তাছাড়া কুমিল্লার লাকসাম পৌরসভার ৯টি ওয়ার্ডে টিকা দেওয়া হবে। প্রতি ওয়ার্ডের জন্য থাকবে ৫০০ করে টিকা। যারা ইতিমধ্যে টিকার জন্য নিবন্ধন করেছেন তাদের এই কার্যক্রমে প্রাধান্য দেওয়া হবে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডাঃ সৌমেন রায় বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের এটি বিশেষ উদ্যোগ। কুমিল্লায় সিনোফার্মার তিন লাখ ২২ হাজার ৫০০ টিকা দেওয়া হবে। যারা এসএমএস পেয়েছেন তাদের এ টিকার অগ্রাধিকার দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com