মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কুমিল্লার চান্দিনায় অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় দুজন গ্রেফতার

কুমিল্লার চান্দিনায় অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় দুজন গ্রেফতার

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল এলাকায় সিএনজি ডিসপেন্সার দিয়ে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় ১৫ হাজার ৫০০ টাকাসহ দুজন গ্রেফতার করেছে র‌্যাব।এসময় ১৪০ টি সিলিন্ডারসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়কমেজরমোহাম্মদ সাকিব হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।

এক প্রেস বিফিংয়ে তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় কাভার্ড ভ্যানের ভিতরে সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় ১৫ হাজার ৫০০ টাকাসহ দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রাম জেলার সাতকানিয়ার হরিণতোয়া গ্রামের মোঃ আমিরুজ্জামানের ছেলে মোঃ আজিজ (২৫) ও কক্সবাজার জেলার চকরিয়া থানার ইসলামনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ জায়নাল আবেদিন (২১)। এর আগে এ চক্রের ১৭ জন সদস্যকে ১৯ সেপ্টেম্বর ফেনীর দেবীপুর এলাকা থেকে অবৈধভাবে সিএনজি গ্যাস সরাবরাহের অভিযোগে গ্রেফতার করা হয়।

র‌্যাব অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন আরো বলেন, মহিচাইল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এর নিকটবর্তী জনবসতিপূর্ণ এলাকায় বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর সিলিন্ডারে করে ভ্রাম্যমাণ সিএনজি ষ্টেশন স্থাপন করে অবৈধভাবে গ্যাসবিক্রয় করে আসছিল। এভাবে অবৈধ ভাবে গ্যাস চোরাই পথে সরবরাহ ও বিক্রির সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। অভিযানে ১৪০ টি সিলিন্ডারসহ একটিটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এ ব্যাপারে চান্দিনা থানায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com