মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গৌরীপুরে জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলা, আহত-২

গৌরীপুরে জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলা, আহত-২


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।


ময়মনসিংহের গৌরীপুরে জমি নিয়ে বিরোধে জেরে প্রতিপক্ষের হামলায় পরিবারের ২ জন আহত হয়েছেন। উপজেলার রামগোপালপুর ইউনিয়নের চর ধূরুয়া গ্রামে গত শনিবার সকালে এ ঘটনা ঘটে।
প্রতিপক্ষের হামলায় আহতরা হলেন- চর ধূরুয়া গ্রামের একই পরিবারের মো. আবুল কালাম, তার ছেলে মো. আব্দুর রউফ। আহত আব্দুর রউফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মূমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় মোঃ আবুল কালাম বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলার অভিযুক্তরা হলেন- একই গ্রামের মোঃ আব্দুল ওয়াহাব (৪৫), মোঃ শাকিব মিয়া (২০), মোছাঃ দিনায়ারা বেগম (৪০), মোঃ ওয়াশিদ (৩২), মোঃ আব্দুল মজিদ (৫৫) ও মোঃ আঃ ছালাম (৫৮)।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রামগোপালপুর ইউনিয়নের চর ধূরুয়া গ্রামে গত শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাদীর নিজ বাড়িতে প্রতিপক্ষের লোকজন গালিগালাজ করে। একপর্যায়ে মোঃ আব্দুল ওয়াহাবের নেতৃত্বে হামলাকারীরা দেশীয় অস্ত্র ধারালো দা, লাঠি ও লোহার রড দিয়ে মো: আবুল কালাম ও তার ছেলে রউফের ওপর হামলা চালায়।
এ সময় হামলাকারীদের হাত থেকে মো: আবুল কালামকে রক্ষা করতে গেলে ও গালিগালাজের প্রতিবাদ করায় ছেলে আব্দুর রউফকে দা দিয়ে কোপ দেয় এবং মাটিতে ফেলে মারধর করে। পরে বাড়ির লোকজন গুরুতর আহত রউফকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
মামলার বাদী মোঃ আবুল কালাম বলেন, ‘আমার ছোট ভাইয়ের সাথে দীর্ঘদিন ধরে আমার ক্রয়কৃত জায়গা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বারবার সালিশে আমার পক্ষে রায় আসে। ঘটনার দিন তারা আমার বাড়ীতে জোরপূর্বক প্রবেশ করে গালিগালাজ করতে থাকে। এর প্রতিবাদ করায় তারা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমাদের আহত করে । আমার ছেলের অবস্থা আশংকাজনক। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
মামলার ১নং আসামী আঃ ওয়াহাব জানান, তাদের সাথে আমার জমি নিয়ে বিরোধ থাকলেও মারামারির সময় আমি ছিলাম না।
এ ব্যাপারে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতারের অভিযান চলছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com