শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সাব-রেজিস্ট্রিার হত্যা মামলায় ৪ জন আসামির ফাঁসির আদেশ দেন ও যাবজ্জীবন-১, কুষ্টিয়া,

সাব-রেজিস্ট্রিার হত্যা মামলায় ৪ জন আসামির ফাঁসির আদেশ দেন ও যাবজ্জীবন-১, কুষ্টিয়া,

মোঃ সুজন বিশ্বাস
কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ায় চার আসামির ফাঁসি ও এক আসামির যাবজ্জীন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সদর সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহ হত্যা মামলায় এই আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত সকল আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার আনুমানিক বেলা ১২ টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক তাজুল ইসলাম এ রায় প্রদান করেন।

ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন সাইদুল ইসলাম আনুমানিক বয়স (৩৮), ফারুক হোসেন আনুমানিক বয়স (৩৭), কামাল শেখ আনুমানিক বয়স (৪১) এবং মশিউল আলম আনুমানিক বয়স (৪২)। একমাত্র যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত অপর আসামি হচ্ছেন মনোয়ার হোসেন ডাবলু যার বয়স আনুমানিক (৩৯)। এদের মধ্যে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত মনোয়ার হোসেন ডাবলু এবং ফাঁসির দন্ডপ্রাপ্ত সাইদুল ইসলাম কুষ্টিয়া সদর সাব রেজিস্ট্রি অফিসের স্টাফ ছিলেন।

কুষ্টিয়া জজ কোর্টের পিপি এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ সালের ৮ অক্টোবর রাত ১১ টার দিকে দুর্বৃত্তরা কুষ্টিয়া সদর সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহকে শহরের আড়ুয়াপাড়া এলাকার বিসি স্ট্রিট সড়কের হানিফ আলীর বাড়ির তিনতলা ভাড়া বাসায় হাত-পা ও মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে করে হত্যা করে। নূর মোহাম্মদ শাহের গ্রামের বাড়ি কুঁড়িগ্রাম জেলার রাজারহাট থানার মৌলা গ্রামে। কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার হানিফ আলীর বাড়িতে তিনি বাসা ভাড়া নিয়ে একাই বসবাস করতেন। হত্যাকান্ডের পরের দিন নিহতের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার চারদিন পর পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত চারজনকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি, রশিসহ বিভিন্ন আলামত জব্দ করে। পরে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com