সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কুষ্টিয়ায় সাব রেজিস্ট্রার হত্যা রায় ৪জনের ফাসি ও একজনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় সাব রেজিস্ট্রার হত্যা রায় ৪জনের ফাসি ও একজনের যাবজ্জীবন

রাজারহাট (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ


রাজারহাটের কৃতি সন্তান কুষ্টিয়ায় সাব-রেজিস্ট্রার নুর মোহাম্মদ শাহ হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক (প্রথম আদালত) তাজুল ইসলাম এ রায় দেন।
মঙ্গলবার দুপুরে আদালতে রায় পড়ে শোনান আদালতের বিচারক।এ সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-সাইদুল ইসলাম, ফারুক হোসেন, কামাল শেখ ওরফে কামাল হোসেন, মশিউল আলম ওরফে বাবুল ওরফে বাবলু। মনোয়ার হোসেন ওরফে ডাবলুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানা যায়,কুষ্টিয়া সদর এর সাব-রেজিস্ট্রার নুর মোহাম্মদ শাহকে ২০১৮ সালের ৮ অক্টোবর রাতে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার বাবর আলী গেটের ভাড়া বাসায় গিয়ে দণ্ডপ্রাপ্তরা কুপিয়ে হত্যা করে। তার লাশ রান্নাঘর থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরদিন নিহতের ভাই কামরুজ্জামান শাহ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। পরে ২০১৯ সালের ১৮ জানুয়ারি পুলিশ তদন্ত করে পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এই রায় দেন।

রাষ্টপক্ষের আইনজীবী অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান,মামলাটি অলোচিত ছিল।পুলিশ তদন্ত করে পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। আসামিরাও তাদের দোষ স্বীকার করে।সবদিক বিবেচনা করে আদালতের বিচারক রায় দিয়েছেন।এতে ন্যায়বিচার পেয়েছে নুর মোহাম্মদের পরিবার।
উল্লেখ কুষ্টিয়ায় নিহত সাব রেজিস্ট্রার শাহ নুর মোহাম্মদের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে।তার বাবার নাম আলহাজ্ব শাহ মুজিবুর রহমান।সাত ভাই ও পাচ বোনের মধ্যে সাব রেজিস্ট্রার নুর মোহাম্মদ ছিলেন সবার বড়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com