মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

শিরোনাম :
পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয়
নোয়াখালীতে নির্বাচনী ফলাফল পাতা ছিনিয়ে নিয়ে আটক-৭

নোয়াখালীতে নির্বাচনী ফলাফল পাতা ছিনিয়ে নিয়ে আটক-৭


নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে নির্বাচনী ফলাফল না মেনে প্রিসাইডিং অফিসারের টেবিলে থেকে প্রিন্ট করা নির্বাচনী ফলাফলের সিটেরর পাতা নিয়ে যাওয়ার ঘটনায় ৭জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো,কবিরহাট পৌরসভার জৈনপুর গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে দিলদার হোসেন (২৬) একই গ্রামের এন্তাজ মিয়ার ছেলে মো. ইব্রাহীম খলীল (৩৫) জেবল হকের ছেলে মো.জহির উদ্দিন (৪০) মো. হোসেনের ছেলে মো.বাবুল (৩৬) আব্দুল কাদেরের ছেলে আব্দুল্লাহ আল হাসান পারভেজ (২০) মৃত মোস্তফা মিয়ার ছেলে মো. গোলাম সারোয়ার (৫২) ও পূর্ব ফতেপুর গ্রামের আলা উদ্দিন রিপনের স্ত্রী সালেহা আক্তার।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কবিরহাট সরকারি কলেজের ১ নং ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কবিরহাট পৌরসভা নির্বাচনে কবিরহাট সরকারি কলেজ কেন্দ্রে বিকেল ৫টার দিকে নির্বাচনী ফলাফল না মেনে প্রিসাইডিং অফিসারের টেবিলের সামনে থেকে প্রিন্ট করা নির্বাচনী ফলাফলের সিটেরর পাতা নিয়ে চলে যায় আটককৃতরা। পরে তাৎক্ষণিক পুলিশ তাদের আটক করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, নির্বাচন শেষে ফলাফল না মেনে ফলাফল সিট প্রিসাইডিং কর্মকর্তার টেবিল থেকে নিয়ে যাওয়ার অভিযোগে ৭জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ওসি টমাস বড়ুয়া আরও জানান, বিষয়টি খতিয়ে দেখে নির্বাচন কমিশন কর্মকর্তা আইনগত ব্যবস্থা নিবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com