শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ভোলার লালমোহনে স্বামীকে খুনের মামলায় স্ত্রী আটক

ভোলার লালমোহনে স্বামীকে খুনের মামলায় স্ত্রী আটক

গাজী তাহের লিটন, ভোলা:

ভোলার লালমোহন উপজেলায় আব্দুল মান্নানকে কুপিয়ে হত্যার ঘটনায় তার স্ত্রী নুর নাহার বেগমকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আব্দুল মান্নান (৪০) ধলীগৌরনগর ইউনিয়নের চতলা গ্রামের মৃত নজির আহম্মেদের ছেলে এবং পেশায় কাঠ মিস্ত্রী ছিলেন।

সোমবার (২০ সেপ্টম্বর) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে মান্নানকে হত্যার দায় স্বীকার করেছে নুর নাহার।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে আব্দুল মান্নানকে হত্যা করেছে তার স্ত্রী নুর নাহার।

রোববার সন্ধ্যার পর পুলিশ উপজেলার বালুরটেক নামক এলাকা থেকে তাকে আটক করেছে। রাতেই নিহতের ভাই মোতালেব হোসেন বাদী হয়ে লালমোহন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com