শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
শেরপুরে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার-৪

শেরপুরে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার-৪

জাহেদুল রাসেল,শেরপুর জেলা প্রতিনিধি:


শেরপুরের শ্রীবরদীতে হেরোইন বিক্রিকালে আইন-শৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শ্রীবরদী থানা পুলিশ।

গতকাল শনিবার দিবাগত গভীর রাতে পৌর শহরের কলাকান্দা এলাকা থেকে হেরোইন ক্রয়-বিক্রয় কালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পৌর সদরের কলাকান্দা এলাকার জমশেদ আলীর ছেলে সাবেক পৌর কাউন্সিলর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি অর্ধ ডজন মাদক মামলার আসামী মো. বিল্লাল হোসেন (৪২), সাতানি শ্রীবরদী এলাকার মৃত হারুনুর রশিদের ছেলে এক ডজন মাদক মামলার আসামী সাইফুল ইসলাম লিটন (৪০),দক্ষিণ মুন্সিপাড়া এলাকার মোকলেছুর রহমানের ছেলে সুকুর আলী রিপন (২২)।

পুলিশ জানায়, মাদকমুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরির নির্দেশে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র এএসপি আফরোজা নাজনীনের দিকনির্দেশনায় গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে এসআই তাহেরুল ইসলাম ও এএস আই জুবায়ের হোসেন সঙ্গীয় পুলিশের একটি অভিযানিক দল পৌর শহরের কলাকান্দা মহল্লার বিল্লাল মেম্বার এর বসত বাড়ির পাশে হেরোইন বিক্রিকালে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিল্লাল হোসেনের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন, সাইফুল ইসলাম লিটনের কাছ থেকে থেকে ২ গ্রাম হেরোইন ও সুকুর আলী রিপন এর কাছ থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় শনিবার রাতে এসআই তাহেরুল ইসলাম বাদী হয়ে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ওসি বিপ্লব কুমার বিশ্বাস গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃতরা আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে । মাদকমুক্ত শ্রীবরদী উপজেলা গড়ার প্রত্যয়ে শ্রীবরদী থানা পুলিশ তৎপর রয়েছে। অচিরেই মাদক ব্যবসায়ী মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করবে।

অপরদিকে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবির মাদক বিরোধী বিশেষ অভিযানে শ্রীবরদী উপজেলার জানকি খিলা গ্রাম থেকে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আল আমিন (২২),জানকি খিলা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। ডিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকেই আলামিন ইয়াবা ব্যবসা করে আসছিল।

শুক্রবার রাতে ডিবির ওসি মো রেজাউল হকের তত্ত্বাবধানে এস আই ইউসুফ আলীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি অভিযানিক দল নিজ বাড়ির সামনে থেকে আল-আমিনকে আটক করে।। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। শেরপুর ডিবির ওসি মো রেজাউল হক ইয়াবা উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com