শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বগুড়া সান্তাহারে র‌্যাবের মাদক বিরোধী আভিযানে গ্রেপ্তার– ৫

বগুড়া সান্তাহারে র‌্যাবের মাদক বিরোধী আভিযানে গ্রেপ্তার– ৫

সজিব হাসান, আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি:

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল বগুড়ার সান্তাহার হতে ১১ কেজি গাঁজাসহ ৫ জন নারী ও পুরুষকে আটক করে।র‌্যাব জানায়, প্রাইভেট কার যোগে মাদক কারবারী চক্রটি কুমিল্লা থেকে গাঁজার চালান নিয়ে নওগাঁ যাবার সময় বগুড়ার সান্তাহার পৌর শহরের রেলগেট চত্বর এলাকায় “আলেশা মার্ট” কোম্পানির একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ–৩৭-৫৫৪২)অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করে।পাশাপাশি ১ টি প্রাইভেট কার, ৮ টি মোবাইল ফোন, ১৬ টি সিম কার্ড, ১টি মেমোরি কার্ড, নগদ ১ হাজার টাকা ও ২টি ব্যাগ ও ১সেট গাড়ির কাগজপত্র জব্দ করা হয়েছে।এসময় গাড়ির ভেতরে থাকা ২ জন নারী ও ৩ জন পুরুষকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোরঙ্গগোলা গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে আব্দুর রহিম (৩২), কুল্লাপাথর গ্রামের শাহ আলমের ছেলে শুভ চৌধুরী (২১), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বেরুলী গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে রুবেল (২৫), কুমিল্লা জেলার সদর দক্ষিন কুমিল্লা উপজেলার সালমানপুর গ্রামের আশরাফুল আলীর স্ত্রী নুরজাহান সুমি (২৫) ও মাগুরা জেলার স্ত্রীপুর উপজেলার বড়ইচড়া গ্রামের ইউসুফ মোল্লার মেয়ে সুমাইয়া আক্তার লায়লা (২৭)।র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তৌকির বলেন, কুমিল্লা থেকে নওগাঁয় গাঁজার একটি চালান আসতেছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার রেলগেট চত্বর এলাকায় একটি প্রাইভেট কারে অভিযান চালানো হয়। এসময় ১১ কেজি গাঁজাসহ ৫ জনকে আটক করা হয়৷আটককৃতদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com