নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক নিদের্শ ও গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই দেবাশীষ তালুকদার অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা সহ রুবেল মিয়া (২৫) নামে এক মাদক চোরাকারবারি কে গ্রেফতার করেছে পুলিশ । গতকাল শুক্রবার বিকালে উপজেলা ধর্মঘর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো রুবেল মিয়া,ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। মাধবপুর থানায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply