রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
কিশোরগঞ্জে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৬,সুস্থ হয়েছেন ৩৬ জন

কিশোরগঞ্জে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৬,সুস্থ হয়েছেন ৩৬ জন


দিলোয়ার হোসাইন নানক,কিশোরগঞ্জ প্রতিনিধি :


কিশোরগঞ্জে করোনা ভাইরাস কোভিড-১৯ পরিস্থিতি এখন দিন দিন কমের দিকে।করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ হওয়া মানুষের সংখ্যা বাড়ছে।মৃত্যুর হারও কমেছে।
কিশোরগঞ্জের ১১ টি কেন্দ্রে নমুনা পরীক্ষায় ২৪ ঘন্টায় নতুন করে মোট ৬ জনের করোনা সংক্রমন শনাক্ত হয়েছে।একই সময়ে নতুন করে সুস্থ হয়েছেন ৩৬ জন।সুস্থরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার ১২ জন,হোসেনপুর উপজেলায় ৫ জন,তাড়াইল উপজেলায় ১ জন,পাকুন্দিয়া উপজেলায় ৫ জন,কটিয়াদী উপজেলায় ৪ জন, কুলিয়ারচর উপজেলায় ৪ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৫ জন।
সিভিল সার্জন ডা:মো:মুজিবুর রহমান শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে জানিয়েছেন,কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৯৪ টি নমুনা পরীক্ষায় নতুন ৪ জনের নমুনা পজেটিভ এসেছে।নেগেটিভ হয়েছে ৯০ টি নমুনা।আর বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবে ১৪৯ টি নমুনাই নেগেটিভ হয়েছে।কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল,বক্ষবিধি ক্লিনিক,হোসেনপুর,করিমগঞ্জ,পাকুন্দিয়া,কটিয়াদী,ভৈরব,বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জ মেডিল্যাব হেলথ সেন্টার রেপিড এন্টিজেন টেস্টে ৮৩ টি নমুনা পরীক্ষায় নতুন ২ জনের নমুনা পজেটিভ এসেছে।নেগেটিভ হয়েছে ৮১ টি নমুনা।
নতুন আক্রান্তের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪ জন ও ভৈরব উপজেলায় ২ জন রয়েছেন। বর্তমানে কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ ২০৪ জন করোনা ভাইরাসে চিকিৎসাধীন রয়েছেন। কিশোরগঞ্জ জেলা এ পযর্ন্ত করোনা ভাইরাসে ২১৫ জন মৃত্যুবরণ করেছেন।
এ পযর্ন্ত কিশোরগঞ্জ জেলায় মোট ১১ হাজার ৮৬২ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ নিশ্চিত হয়েছে। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৪৩ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com