রবিবার, ১৪ Jun ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মরিচ্যা চেকপোষ্টে বিপুল পরিমাণ ইয়াবাউদ্ধারসহ সিএনজি জব্দঃ আটক-১

মরিচ্যা চেকপোষ্টে বিপুল পরিমাণ ইয়াবাউদ্ধারসহ সিএনজি জব্দঃ আটক-১

এফ.করিম, কক্সবাজার থেকে।

কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম সড়কে স্হাপিত মরিচ্যা যৌথ চেকপোষ্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা একটি সিএনজি তল্লাশি চালিয়ে ১ লক্ষ ২৫ হাজার ইয়াবা উদ্ধার পূর্বক এক ইয়াবাকারবারিকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত ইয়াবা কারবারির নাম তোফায়েল আহমেদ (১৯)। সে রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ডিঙ্গা পাড়ার আমিনুল হকের ছেলে। এ সময় ইয়াবা বহন কাজে ব্যবহ্নত সিএনজিটি ও জব্দ করা হয়।

রামু বিজিবি’র অধিনায়ক মোঃ ইব্রাহিম ফারুক জানান,১৭ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর ১২ টার দিকে কুতুপালং থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি সিএনজি মরিচ্যা যৌথ চেকপোষ্টে পৌঁছলে গাড়িটি তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্হায় ১ লাখ ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা। এ সময় ইয়াবা পাচার কাজে জড়িত থাকায় উক্ত সিএনজির চালককে ও আটক করা হয়।

তিনি আরো বলেন, আটককৃত ইয়াবাকারবারিকে,উদ্ধারকৃত ইয়াবা এবং পাচারে ব্যবহৃত সিএনজি সহ রামু থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com