শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রাজশাহী ডিবি পুলিশের অভিযানে নকল প্রসাধনী সামগ্রীহর ০২ জন আটক

রাজশাহী ডিবি পুলিশের অভিযানে নকল প্রসাধনী সামগ্রীহর ০২ জন আটক

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

রাজশাহীর গোয়েন্দা শাখার (ডিবি) অভিযান বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রীসহ ০২ জন গ্রেফতার হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে জানাযায়, দুর্গাপুর থানাধীন জয়কৃষ্ণপুর গ্রামস্থ বিশ্বজিৎ সরকার এর বাড়িতে নকল প্রসাধনী উৎপাদন করা হয়। পরে জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের নির্দেশনায় ডিবির একটি দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে ডিবির ইন্সপেক্টর মোঃ আতিকুর রহমান ও সঙ্গীয় টিম অভিযান পরিচালনা করে।

শুক্রবার সকালে এক সংবাদ বার্তাার মাধ্যমে জানান, গতকাল বৃহস্পতিবার রাতে দূর্গাপুর থানাধীন জয়কৃষ্ণপুর গ্রামের ধৃত আসামী বিশ্বজিৎ সরকারের বাড়িতে অভিযান পরিচালনা করে শ্রী বলাই সরকারের ছেলে শ্রী বিশ্বজিৎ সরকার (২৮) এবং শ্রী বিপ্লব সরকার (২৫) কে আটক করে। ওই সময় নকল কারখানা হতে ভেজাল প্রসাধনী সামগ্রী ও তৈরির মেশিন, বিভিন্ন প্রসাধনী কেমিক্যাল দ্বারা তৈরী ক্রীম, বিভিন্ন কোম্পানির নকল খালি মোড়ক, খালি কাগজের প্যাকেট ও ক্রীম তৈরিতে ব্যবহৃত বিভিন্ন মালামালসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় এই চক্রের কয়েকজন পালিয়ে যায়। এ বিষয়ে দুর্গাপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বল নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com