মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

শিরোনাম :
পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয়
নড়াইলের লোহাগড়ায় গাঁজা সহ আটক ২

নড়াইলের লোহাগড়ায় গাঁজা সহ আটক ২

মো: হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার:

নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই ধানাইড়(সি,ডি) বাজারে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে ৬০০ গ্রাম গাঁজা সহ আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে,গত ১৬ই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার ওসি (তদন্ত) হরিদাস রায় এর নেতৃত্বে সঙ্গীয় এস আই জাহিদ হাসান,এস আই সুমন হাওলাদার, এসআই সুজিত সহ একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করেন এবং গাঁজাসহ ওই দুই জনকে আটক করেন।

আটকৃতরা হলেন, বাঘার পাড়া থানার দাঁতপুর গ্রামের মোঃ মোকাদ্দেস মোল্ল্যার ছেলে জাকারিয়া হোসেন ( ২৫) এর ব্যাগ তল্লাশি করে (৫০০ গ্রাম) গাঁজা ও লোহাগড়া উপজেলার পার ছাত্রা গ্রামের মোবারক মোল্ল্যার ছেলে মোঃ সোহাগ মোল্ল্যা (২৫) এর প্যান্ট এর পকেট থেকে ১০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করে।

এ ঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা স্বীকার করে জানান আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com