মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রাণীনগরে এসিড নিক্ষেপে গৃহবধুসহ ৪ জন আহত স্বামী-সতীন আটক!

রাণীনগরে এসিড নিক্ষেপে গৃহবধুসহ ৪ জন আহত স্বামী-সতীন আটক!

মিশকাতুর রহমান রিপন রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগরে এসিড নিক্ষেপে গৃহবধু পাতাসি বিবি (২৭) সহ ৪জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাতাসি উপজেলার আতাইকুলা মধ্যপাড়া গ্রামের মজনুর রহমানের মেয়ে । এঘটনায় স্থানীয়রা পাতাসির স্বামী-সতীনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে আতাইকুলা মধ্যপাড়া গ্রামে।
পাতাসির ফুফাতো বোন শাপলা বিবি ও আহত খাদিজার দাদা মুজাম হোসেন বলেন,আত্রাই উপজেলার আন্দার কোটা গ্রামের আব্দুল করিমের ছেলে ওসমান আলী (৩৩) প্রথম স্ত্রী থাকাকালে গত ৩বছর পূর্বে সৌদি প্রবাসী পাতাসি বিবি (২৭)কে দ্বীতিয় বিয়ে করে। এর কিছু দিন পর পাতাসি বিবি আবারো সৌদি আরবে চলে যায়। দ্বীতিয় বিয়ের পর থেকে তাদের সংসারে দ্বন্দ্ব চলে আসছিল। এরপর গত ৯ সেপ্টেম্বর পাতাসি বিবি সৌদি আরব থেকে বাড়ীতে আসলে গত মঙ্গলবার রাতে স্বামী ওসমান আলী পাতাসির বাড়ীতে আসে। এরই মধ্যে খবর পেয়ে ওসমানের প্রথম স্ত্রী নার্গিস বিবি (২৮)ও বৃহস্পতিবার দুপুরে চলে আসে। এসময় উভয় পক্ষের মধ্যে কথা কাটা-কাটির এক পর্যায়ে নার্গিস বিবি ভ্যানিটি ব্যাগ থেকে এসিডের বোতল বের করে সতীন পাতাসির উপর নিক্ষেপ করে। এসময় পাতাসি এবং প্রতিবেশি সাগরের মেয়ে খাদিজা আক্তার (৭),ইন্তাজ আলীর মেয়ে রিতা আক্তার (১৩) ও আজিজুর রহমানের ছেলে আকাশ হোসেন (৮) আহত হয়। আহতদের মধ্যে সঙ্গে সঙ্গে পাতাসি ও খাদিজাকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা দেখে সেখান থেকে নওগাঁ হাসপাতালে পাঠানো হয়। এসময় স্থানীয় লোকজন স্বামী ওসমান আলী ও সতীন নার্গিস বিবিকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থল থেকে ওসমান ও নার্গিসকে আটক করে থানায় নিয়ে যায়।
রাণীনগর হাসপাতালের কর্মকর্তা কেএইচএম ইফতেখারুল আলম খাঁন বলেন,এসিড দগ্ধ দু’জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল । পরিস্থিতী দেখে নওগাঁ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাণীনগর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম বলেন, এসিড নিক্ষেপের ঘটনায় স্বামী ওসমান ও সতীন নার্গিসকে আটক করা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com