শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পাংশায় জুয়ার আসর থেকে ইউপি সদস্য আবুল মন্ডল সহ ১৩ জন গ্রেপ্তার

পাংশায় জুয়ার আসর থেকে ইউপি সদস্য আবুল মন্ডল সহ ১৩ জন গ্রেপ্তার

শামিম বিশ্বাস, রাজবাড়ী।

রাজবাড়ীর পাংশায় বিশেষ অভিযানে ইউপি সদস্য আবুল মন্ডল সহ ১৩ জুয়ারী ও এক জন ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বেরিবাঁধ সংলগ্ন জামাল খাঁ নামের এক ব্যক্তির বসত ঘর থেকে জুয়া খেলা অবস্থায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন, হাবাসপুর ইউনিয়নের ৮নং ইউপি সমস্য আবুল মন্ডর(৫০), মিন্টু শেখ (৩৮), জিল্লু মল্লিক (৪১), হিদাই প্রামানিক (৪০), বিল্লাল হোসেন (৩৮), সাইদুল ইসলাম (৪০), ফিরোজ মন্ডল (৪০), মোঃ নয়ন (২৭) রোকন মন্ডল (৩৫), তোফাজ্জল সরদার (৩৯), হেলাল(৩৫), আজিম সর্দার (৩৭) ও জামাল খাঁ (৩৫)। সবাই হাবাসপুর ও পার্শ্ববর্তী ইউনিয়নের বাসিন্দা।

এছাড়াও ৫টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি মো. রশিদ প্রামানিক (৫০) কে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

এ সময় জুয়ারীদের কাছ থেকে ৬৬ হাজার ৯৫০ টাকা, ৪ বান্ডিল তাস ও ২ প্যাকেট ৮ শলাকা ডারবি সিগারেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, এঘটনায় ১৮৬৭ সারের জুয়া আইনের তিন ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। তিনি আরোও বলেন, সমাজ থেকে মাদক সহ সমস্ত অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com