মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

শিরোনাম :
পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয়
গাইবান্ধায় বিরল প্রজাতির তক্ষকসহ ৪ জন গ্রেফতার

গাইবান্ধায় বিরল প্রজাতির তক্ষকসহ ৪ জন গ্রেফতার

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধার পলাশবাড়ীতে বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির ৬ তক্ষক (টক্কর সাপ) সহ ৪ জনকে গ্রেফতার করেছে (র‍্যাব-১৩) এর গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা ।
১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে র‌্যাব-১৩ ক্যাম্প কমান্ডার মো. আব্দুর রাজ্জাক খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, শাহজাহান আলী (৪০), ওসমানগণি (৪০), জাকির হোসেন (২৬) ও সাহাবুল ইসলাম । তাদের বাড়ী গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলায়।

র‍্যাব কমান্ডার আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বিশ্রামগাছী গ্রাম হতে প্রকৃতি হতে বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির ৬টি তক্ষক জব্দ করা হয় এবং এর সাথে জড়িত থাকায় চারজনকে গ্রেফতার করা হয়।
৬টি তক্ষকের (টক্কর সাপ) আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা।
এগুলো বাংলাদেশ থেকে ভারত হয়ে অন্যত্র পাচারের উদ্দেশে এখানে আনা হয়েছিল ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com