বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
স্কুলেই প্রধান শিক্ষকের আত্মহত্যা

স্কুলেই প্রধান শিক্ষকের আত্মহত্যা

ঝিনাইদহ সদর উপজেলায় সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম । ৫২ বছর বয়সি নজরুল ইসলাম সাগান্না ঢালীপাড়ার মৃত সালাউদ্দিন মাস্টারের ছেলে।

আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়। নজরুল ইসলামের বড় ভাই বাবুল মিয়া জানান, গত ১৩ সেপ্টেম্বর বাড়ি থেকে স্কুলে আসে নজরুল ইসলাম। ওইদিন আর বাড়িতে ফেরেনি সে। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। কিন্তু তার ফোন বন্ধ ছিল। এ ঘটনায় চুয়াডাঙ্গা থানায় জিডি করা হয়েছে। জিডি করার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি হয়েছে। পারিবারিক কোনো কলহ ছিল না বলেও জানান তিনি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মাদ সোহেল রানা জানান, সকালে শ্রেণিকক্ষে নজরুল ইসলামের লাশ ঝুলে থাকতে দেখে পুলিশের খবর দেয় স্থানীয়রা। যে কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে ওই কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com