নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ৫কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই জিয়াউর রহমান এর নেতৃত্ব পুলিশের একটি টিম গোপন সূত্রে খবর পেয়ে শাহজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি এলাকায় অভিযান চালিয়ে ৫কেজি ভারতীয় গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের জজ মিয়ার পুত্র মোঃ সোহরাব সৌরভ (২৮) ও একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মোঃ সুজন মিয়া(২৫) । মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply