মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিরোনাম :
পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয়
আড়ানী পৌর মেয়রের ছেলে রাজু গ্রেফতার

আড়ানী পৌর মেয়রের ছেলে রাজু গ্রেফতার

রাজশাহী প্রতিনিধিঃ


রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার আলোচিত সেই মেয়র মুক্তার আলীর ছেলে রাজু আহম্মেদকে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি পিয়াদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাঘা থানার ওসি নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ৬ জুলাই আড়ানী পৌর বাজারে মনোয়ার হোসেন মঞ্জু নামের এক কলেজ শিক্ষককে মারধর করেন মেয়র মুক্তার। এ নিয়ে ওই দিন রাতেই ভুক্তভোগী শিক্ষক মামলা করেন। পরে রাতে তিনটার দিকে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ৯৪ লাখ টাকা, সই করা চেক, আগ্নেয়াস্ত্র এবং মাদক উদ্ধার করে। আটক করা হয় তার স্ত্রী এবং দুই ভাতিজাকে। ৯ জুলাই ভোরে পাবনার পাকশি এলাকা থেকে মুক্তার আলী ও তার শ্যালক রজন আলীকে গ্রেফতার করা হয়। এরপর মেয়রের বাড়িতে অভিযান চালানো হলে আবারও এক লাখ ৩২ হাজার টাকা, মাদক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এই ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যকে ১২ জুলাই মেয়র মুক্তার আলীকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়। মুক্তার বর্তমানে কারাগারে রয়েছে।
এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, গোয়েন্দা তথ্যোর ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল মাদক মামলার পলাতক আসামি রাজু আহম্মেদকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। প্রাথমিক জিজ্ঞাবাদের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com