মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সাতক্ষীরায় ৩২০ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ আটক ১

সাতক্ষীরায় ৩২০ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ আটক ১


মোঃ জাহাঙ্গীর সরদার, সাতক্ষীরা সদর প্রতিনিধি :

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ৩২০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে। সোমবার রাতে পাটকেলঘাটা থানার বাইগুনি ও কলারোয়া থানার শাকদাহ এলাকায় অভিযান চালিয়ে উক্ত মাদকসহ আসামীদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামের মৃত. আনসার আলী সরদারের ছেলে কামরুল ইসলাম (৩২) ও যশোরের ঝিকরগাছা থানার বাকড়া গ্রামের লিয়াকত আলী কারিগর এর ছেলে ইদ্রিস আলী (৩০)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের বাইগুনি এলাকায় অভিযান চালায়। এ সময় কামরুল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় এক কেজি গাঁজা, ৯০ পিস ইয়াবা, একটি মোবাইল ও দুটি সিম কার্ড। এ ব্যাপারে পাটকেলঘাটা থানায় মামলা হয়েছে। মামলা নং-০৮,তারিখ ১৪/০৯/২০২১।
এদিকে, র‌্যাবের আর একটি আভিযানিকদল রাতে কলারোয়া থানার শাকদাহ বাজারের মতলব মার্কেটের মনজেল সাইকেল স্টোর ও মেশিনারী হার্ডওয়ার দোকানের সামনে অভিযান চালায়। এ সেখান থেকে ২৩০ পিস ইয়াবা, একটি মোবাইল, একটি সিম কার্ড ও নগদ ১৮’শ টাকাসহ ইদ্রিস আলীকে হাতে নাতে আটক করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা হয়েছে। মামলা নং-১৬,তারিখ ১৪/০৯/২০২১।
র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com