শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বোয়ালমারীতে দুই ডাকাত গ্রেফতার

বোয়ালমারীতে দুই ডাকাত গ্রেফতার

আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী(ফরিদপুর) :

ফরিদপুরের বোয়ালমারীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। এ ঘটনায় রবিবার (১২ সেপ্টেম্বর) থানার উপ-পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম পাটোয়ারি বাদী হয়ে ৪ জনকে আসামি করে ডাকাতি প্রস্তুতি মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক মো. ওহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামের আরশাদের মেহগনি বাগানে একদল ডাকাত ডাকাতি প্রস্তুতির জন্য অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে থানা পুলিশ বাগানটি ঘেরাও করে ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের রমজান আলীর ছেলে সুমন (২২) ও একই গ্রামের উজির আলীর ছেলে আলামিনকে (২৫) আটক করে থানায় নিয়ে আসে। ডাকাতি প্রস্তুতির সাথে জড়িত আলামিনের ভাই রহমান (২০) ও শাহজাহান নামে অপর দুই ডাকাত পলাতক রয়েছে। এ সময় আটককৃত ডাকাতদের কাছ থেকে দুইটি রামদা, একটি চাপাতি ও সেলাই রেন্স উদ্ধার করা হয়। রবিবার দুপুরে আটককৃত ডাকাতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক ডাকাতদেরকে গ্রেফতারে জোর চেষ্টা চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com