শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বিদেশি পিস্তলসহ একব্যাক্তি আটক করেছে আরএমপি ডিবি পুলিশ

বিদেশি পিস্তলসহ একব্যাক্তি আটক করেছে আরএমপি ডিবি পুলিশ

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

রাজশাহী মেট্রোপলিটন গোয়ন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিদেশি পিস্তলসহ একব্যাক্তি আটক হয়েছে। মহানগর এলাকাকে অপরাধ মুক্ত, অবৈধ অস্ত্র ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষ্যে আরএমপি পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক নির্দেশে কাজ করে যাচ্ছে প্রতিটি পুলিশ শাখা।

ডিবি পুরিশের ধারাবাহিক অভিযানে গতকাল শনিবার মহানগরীতে ঢাকাগামী বাসে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় ২ টি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি সহ ১ অস্ত্র ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে আরএমপি ডিবি পুলিশ। আটককৃত ব্যাক্তি বশির আহম্মেদ (২২), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বগলাউড়ি (ডাক্তারপাড়া) গ্রামের মোঃ পাতু মন্ডলের ছেলে।

এক সংবাদ সম্মলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অভিযান পরিচালনা করা হয়। তবে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ নেতেৃত্বে দেন। এক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা গামী একতা পরিবহনে অস্ত্র প্রাচার করা হচ্ছে। এই সুত্র ধরে
ডিবি পুলিশের টিম গতকাল ১০ সেপ্টেম্বর রাত্রী ১০.৪৫ টায় কাশিয়াডাঙ্গা মোড়ে অবস্থান গ্রহণ করে।

চাঁপাইনবাবগঞ্জের দিক হতে আসা (ঢাকা মেট্রো-ব-১৪-৮৮৪০) একতা পরিবহন বাসটি কাশিয়াডাঙ্গা মোড়ে পৌঁছালে ডিবি পুলিশের ঐ টিম বাস থামার নির্দেশ দেয়। গোপন দেওয়া তথ্যমতে বাসের যাত্রী আসামী বশির আহম্মেদ (২২) কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছে অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তার ট্রাভেল ব্যাগ তল্লাশী করে ২ টি অবৈধ বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ ২ টি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবাল, এসআই মোহাঃ আব্দুর রহমান। আটককৃত ব্যাক্তি বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিবি কতৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com