শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কুষ্টিয়ায় বাবার-মার উপর অভিমান করে ছেলের আত্মহত্যা

কুষ্টিয়ায় বাবার-মার উপর অভিমান করে ছেলের আত্মহত্যা

মোঃসুজন বিশ্বাস
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

কুষ্টিয়ার কুমারখালীতে ব্যবসার জন্য টাকা চেয়ে না পেয়ে বাবার উপর অভিমান করে ছেলে আত্মহত্যা করেছে বলে জানা যায়। জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামে শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করার ঘটনা ঘটে। এ বিষয়ে কুমারখালী থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহত আসাদুল আনুমানিক বয়স (২২) জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর ঘোষপাড়া গ্রামের আবুল শেখের ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা যায়, আসাদুল গরুর খামার করার জন্য তার বাবার কাছে ৫ লাখ টাকা দাবী করে। তার বাবা একসাথে এতো টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বেলা সাড়ে ১২ টার দিকে সে নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। এসময় বাড়ির ও আশেপাশের প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তার লাশ উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে ও পরিবারের লিখিত দরখাস্তের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এবং এ ব্যাপারে কুমারখালী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com