শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মাদারীপুরে কলেজছাত্রী অপহরন মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেফতার

মাদারীপুরে কলেজছাত্রী অপহরন মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেফতার

রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের ডাসার উপজেলায় এক কলেজছাত্রী অপহরন মামলায় লিটন বাড়ৈই(৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে পলাতক অবস্থায় গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ শনিবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে। লিটন বাড়ৈই নবগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য। এ সময় অপহৃত ছাত্রীকেও উদ্ধার করা হয়।
পুলিশ ও মামলা সুত্রে জানাগেছে, গত ১৫ই আগস্ট বিকেলে মামা বাড়ি যাওয়ার সময় ওই কলেজছাত্রীকে তার নিজ গ্রাম নবগ্রাম থেকে একই এলাকার ইউপি সদস্য লিটন বাড়ৈই অপহরন করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃতার মা বাদী হয়ে মাদারীপুর আদালতে দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় শুক্রবার সন্ধ্যায় ডাসার থানার এসআই অখিল বাবু সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্য প্রযুক্তির সাহায্যে কালকিনি উপজেলার সুর্যমনি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে এবং অপহৃত ছাত্রীকে উদ্ধার করেন। ভুক্তভোগী কলেজ ছাত্রীর মা বলেন, লিটন একজন লম্পট প্রকৃতির মানুষ, সে এর আগেও অনেক মেয়ের জীবন নষ্ট করেছে তার বিরুদ্ধে মামলা করলে কিছু দিন পড়ে জামিনে এসে আবার খারাপ কাজ করে। আমি ওর কঠিন বিচার চাই।
এ ব্যাপারে ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, আমরা আদালত থেকে আদেশ পাওয়ার সাথে-সাথে তথ্য প্রযুক্তির সাহায্যে তাকে গ্রেফতার করি এবং তাকে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com