মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
তানোরে সোয়া কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার

তানোরে সোয়া কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার

সোহানুল হক পারভেজ, তানোর( রাজশাহী) :

রাজশাহীর তানোরে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ১ কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে হেলাল উদ্দিন (২৮) নামের এক যুবককে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৮টার দিকে উপজেলার দেবীপুর মোড় থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫ রাজশাহীর একটি দল।

গ্রেফতার হেলাল উদ্দিন জেলার বাগমারা উপজেলার বাগমারা মাড়িয়া এলাকার শামসুল আলমের ছেলে। তার বিরুদ্ধে রাতেই তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র‌্যাব-৫। র‌্যাব জানায়, দেবীপুর মোড়ে হেরোইন বিক্রির উদ্দেশ্যে ওই যুবক অপেক্ষা করছিলেন। গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।

র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই যুবক পালানোর চেষ্টা করেন। তার আগেই তাকে পাকড়াও করে র‌্যাব।

পরে তার কাছে ৬টি প্যাকেটে ১ কেজি ২০০ গ্রাম হেরোইন পাওয়া গেছে। আর আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

র‌্যাবের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক স্বীকার করেছেন, অবৈধভাবে হেরোইন সংগ্রহ করে তানোরসহ দেশের বিভিন্নে এলাকায় বিক্রি করে আসছিলেন। তিনি দীর্ঘদিন ধরেই এ কারবারে যুক্ত তিনি।

তার কাছে যে হেরোইন পাওয়া গেছে সেগুলো তিনি বিক্রির উদ্দেশ্যেই নিজের কাছে রেখেছিলেন।

পরে তার বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণী ৮(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com